আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধীন প্রস্তাবিত “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র” মাঠে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ মো. ছালেহ আহাম্মেদের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।
সভায় বক্তারা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম, সদস্যদের আর্থিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তারা সমবায়ভিত্তিক অর্থনীতি শক্তিশালী করার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সদস্যদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য, সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments