ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় চলমান ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের শ্যুটিংয়ে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সমকালের সাজিদা ইসলাম পারুল। তিনি ৩ শ্যুটে অর্জন করেন ২৩ পয়েন্ট। তিন শ্যুটে ২০ পয়েন্ট অর্জন করে রানার আপ হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন ও ১৯ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়েছেন নিউজ নাউ বাংলার নাজনীন আক্তার লাকী।
আর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল। তিনি তিন শ্যুটে অর্জন করেন ২৫ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছেন দেশ রুপান্তরের তারেক ইমন। আর ২৩ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়েছেন বাংলানিউজের তানভীর আহমেদ।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামের আউটারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ডাইরেক্টর ইমরান আল বারী, সাজ্জাদ হোসেন শাকিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।
বি: দ্র: আগামীকাল ২৩ অক্টোবর, সকাল ১০টায় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ সদস্যদের আর্চারি ও দুপুর ১টায় ডিআরইউ কার্যলয়ের চতুর্থ তলায় নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments