স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা চত্বর’ মামলা দায়ের অপচেষ্টা বন্ধ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৫ জুলাই ২০২৬ শনিবার বিকাল ৫টায় জিপিও’র বিপরীতে জাসদ চত্বরে সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, সহ সম্পাদক আলী হাসান তরুন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. শ্রাবণী দত্ত জয়া, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী মো: ইদ্রিস বেপারী, সহ—সভাপতি মহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ—সভাপতি মাহাবুবুর রহমান, শ্রমিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, ঢাকা মহানগর উত্তর জাসদের নেতা মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ ছাত্রলীগ(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ সম্পাদক নাঈম মল্লিক প্রমূখ।
ধর্মান্ধ ফ্যাসিবাদী শক্তি, রাজাকার, আলবদররা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তারা গায়ের জোরে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আইসিটি.বিডি আদালত আইন পরিবর্তন করে উল্টে দিয়ে সেই আদালতে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা বিচারের নামে প্রহসন করে প্রতিহিংসা চরিতার্থ করছে। এই পরিবর্তিত উল্টে দেয়া আদালত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা, জাতীয় বীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর উপর প্রতিহিংসামূলক মিথ্যামামলা প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে ৩০ বছর কারাদন্ড চাপিয়ে দেয়া হয়েছে। জননেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে হয়রানিমূলক শতাধিক মিথ্যামামলা দায়ের করা হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ে তাকে ফাঁসির দন্ড দিতে না পেরে নতুন করে শাপলা চত্বর মামলায় যুক্ত করে বিচারিক হত্যার অপচেষ্টা চলেছে। বক্তারা, হাসানুল হক ইনুর উপর দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, প্রতিহিংসামূলক সকল মিথ্যামামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। সমাবেশ শেষে জাসদের নেতা—কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তান, তোপখানা, পল্টন এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments