স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যে মানুষটি গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে ৪০ বছর সংগ্রাম করেছেন, যে মানুষটি জীবনে অন্যায়ের কোনদিন আপোষ করেননি সে মানুষটি হাসিমুখে কারাগারকে বরণ করেছেন সে আজ মৃত্যুর সাথে পাঞ্জা করছে। হাসিমুখে কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় কারাগার থেকে বের হলেন তিনি। যথাসময়ে উন্নত চিকিৎসা হলে আজ খালেদা জিয়ার এ অবস্থা হতো না।
তিনি বলেন, খালেদা জাতির বটবৃক্ষ। যার ছায়ায় আমরা স্বস্তি পাই। আজকে তার যদি কিছু হয়ে যায় দেশ সংকটে পড়বে। ভোটের আনন্দ মুছে যাবে।
শনিবার বিকালে মুন্সিগঞ্জ ১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সিরাজদিখানে শেখরনগর হাইস্কুল প্রাঙ্গণে এক বিশাল সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। আর যা আছে তা সাম্প্রদায়িক শক্তি। দেশের মানুষ ফ্যাসিবাদীর অত্যাচার দেখেছে। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদীর চেয়েও ভয়াবহ। আজকে সেই শক্তি দেশটাকে বারোটা বাজাতে তৎপর।
তিনি বলেন, আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু এমপি বানানো নয়, দেশ ও জনগণের স্বার্থে অনেক মৌলিক পরিবর্তন আনতে হবে, গরীব-দরিদ্র বৈষম্য, ধর্মীয় বৈষম্য দূর করে একটি সাম্য ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে।
রামকৃষ্ণ ভক্ত সেবা সংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সিরাজদিখান থানা সাধারণ সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, দুলাল দাস, মো. জসিম দেওয়ানসহ সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্টজন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments