সুব্রত সানা: দেশের বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির অবনতিতে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকটের প্রেক্ষাপটে বিএনপি আজ ২৮ জুন সোমবার যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, নওগাঁ, পাবনা, মেহেরপুর জেলার সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জেলাগুলোতে সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি যেয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
একই দাবিতে গতকাল রোববার রাজশাহী, চাপাঁই নবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল জেলা এবং রাজশাহী ও খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments