স্টাফ রিপোর্টার: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য, নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ১৫ জুন দুপুরে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়।
"ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট" "আইওআরএ" র জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রবিবার ১৪ জুন সন্ধ্যায় ড. জাহেদ উর রহমান দিল্লি পৌঁছান। ওই সময় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কিন্তু ভারতের অভিবাসন কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ সূত্রে জানা যায়, নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় জাহেদ উর রহমানের নাম থাকায় নিয়মিত তল্লাশির সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন এবং অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য প্রায় ২ ঘণ্টা আটকে রাখেন।
পরে প্রশাসনিক ত্রুটি শনাক্তের পর উচ্চপর্যায়ের নির্দেশে তাকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হলেও ড. জাহেদ দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকায় ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কূটনৈতিক নোট পাঠিয়ে আগেই সফরের বিষয়ে জানানো সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' বলে মন্তব্য করে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং পূর্ণ তথ্য জানার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় সংসদে জামায়াতের এমপি সাইফুল আলম খান ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি দাবি করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, নোটিশ পেলে বিষয়টি বিবেচনা করা হবে। ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে। ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও নিউজ১৮-এর বরাতে 'প্রশাসনিক ত্রুটি'র কথা বলা হচ্ছে। কূটনৈতিক নোট পাঠানো সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়ায় ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments