ডেস্ক রিপোর্টঃ নরওয়ের ভলডা ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট পার্লামেন্ট নির্বাচনে মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান রিপ্রেসেন্ট নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। রাকিন আবসার অর্ণব নামে ওই শিক্ষার্থী বর্তমানে সেখানে মিডিয়ায় প্র্যাকটিসেস বিষয়ে মাস্টার্স করছেন।
অনুষ্ঠিত এই ভোটে অন্যান্য প্রার্থীদের তুলনায় সর্বাধিক ভোটে তিনি বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন।
অর্ণব বলেন, ‘আমি নির্বাচনি প্রচারণার সময় লক্ষ্য নিয়েছিলাম ২ জন প্রধান রিপ্রেসেন্টেটিভের মধ্যে আমি একজন হবো। পোলিং রেজাল্ট আসার পর জানতে পারলাম পুরো মিডিয়া ডিপার্টমেন্টে আমি সর্বাধিক ভোট পেয়ে প্রধান রিপ্রেসেন্টেটিভ নির্বাচিত হয়েছি। যেইটা আমার লক্ষ্যের তুলনায় অনেক বড় প্রাপ্তি। আশা করছি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ডিপার্টমেন্টের সমস্যা তুলে ধরা এবং সমাধানের জন্য প্রতিনিধি হিসেবে আমার উপর সকলে যেই আস্থা এনেছেন তা আমি বাস্তবায়ন করতে পারবো।’
মূলত ভলডা বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট পার্লামেন্ট মেম্বার নির্বাচনে ২২ জন প্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্যে ১১ জন থাকেন মূল সদস্য এবং ১১ জন সহযোগী সদস্য। প্রতি বিভাগ থেকে চারজন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুইজন মূল সদস্য, আর দুইজন সহযোগী।
এর আগে গত বছর প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে ভলডা বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট পার্লামেন্ট মেম্বার নির্বাচনে সহযোগী সদস্য নির্বাচিত হন অর্ণব। বাংলাদেশে ছাত্রবস্থায় বাম ধারার সংগঠন ছাত্র মৈত্রীর সাথে যুক্ত ছিলেন অর্ণব। দুই দফা নেতৃত্ব পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী জেলা কমিটির সভাপতি ও বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা মহানগের সভাপতির দায়িত্ব পালন করেছেন নরওয়ে যাওয়ার আগ পর্যন্ত।
প্রসঙ্গত, রাকিন আবসার অর্ণব সামাজিক সংগঠন 'জনলোক' নরওয়ে কমিটির সমন্বয়কারী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments