ডেস্ক রিপোর্ট: বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করলেও প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’ আসছে অচিরেই।
এই পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ।
এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস বাংলাদেশ হওয়ার আগে সরকারি, বেসরকারি বিভিন্ন চ্যানেল ও কর্পোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। তাছাড়া একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নেই।’
যোগ করে তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু এ ধরনের অনুষ্ঠান যে কেউ-ই পেলে লুফে নিবে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনা সেই জায়গা থেকে আমার সঙ্গে যায়। যে কারণে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসলে বিষয়টা কি।’
জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে কাহিনি ইউটিউব চ্যানেলে ‘শি’ পডকাস্ট শুরু হবে।
বলা দরকার, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম৷ এ নিয়ে আপাতত বিস্তারিত বলা নিষেধ পরিচালকের পক্ষ থেকে। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments