স্টাফ রিপোর্টার: সরকারের ১০০ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের ১০০ দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভা ১০টি বৈঠকে সর্বসম্মতিক্রমে ৬০টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, এত স্বল্প সময়ে সিদ্ধান্তের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন সরকারের দ্রুততা ও আন্তরিকতার দৃষ্টান্ত।
১০০ দিনের অর্জন তুলে ধরে তিনি জানান, টেকনাফ থেকে তেঁতুলিয়া ইকোনমিক করিডোরের প্রস্তুতি, হজযাত্রীদের বিমানভাড়া কমানো, শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করা, ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু, ট্রেন ও বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার সম্পদ জব্দ, ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ এবং প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
হামের টিকা নিয়ে প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বিদেশ থেকে টিকা এনে গত তিন মাসে প্রায় শতভাগ শিশুকে হামের টিকা নিশ্চিত করা হয়েছে। সাগর-রুনি হত্যার বিচার সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সামনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। বাকস্বাধীনতার অপব্যবহার ও অপপ্রচার রোধে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments