ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে৷ তিনি ছিলেন সালমানেরই বন্ধু। মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার জননী সামিরা। সুখেই ছিলেন তারা, এমনটাই গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মোশতাক। সেই সুখ স্থায়ী হয়নি। ভেঙে গেছে তাদের সংসার।
নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা। তার সাবেক স্বামীর শনিবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
মোশতাক বলেন, ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে।সামিরার সঙ্গে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।
সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তিনি বলেন, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন।
নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করে তিনি বলেন, সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। আগের সংসারের তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments