অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানা-সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামান হামিদুল গাজী। গাড়িতে তার সঙ্গে শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬) নামের এক নারী ছিলেন।
এ সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে হামিদুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গাড়িতে বসেই ওই পথচারীকে লক্ষ্য করে নিজের রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন তিনি। পরে গুলি ছোড়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে হামিদুলের পরিচয় শনাক্ত করে। পরে গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার মন্ডল বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।
মামলার পর গত ১৫ সেপ্টেম্বর র্যাব-১-এর সহায়তায় ঢাকার বনানী এলাকা থেকে হামিদুল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা নারী আরোহী শিমু আক্তার তিশাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হামিদুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও নয়টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে হামিদুল পুলিশকে জানান, ব্যবহৃত রিভলবারটি তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা এলাকায় নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সব মন্তব্য
No Comments