ডেস্ক রিপোর্ট: গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও এর পরবর্তী দিনে দেশে ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটে, যাতে তিনজন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন, এমন তথ্য সামনে এসেছে। কোন সহিংস পরিস্থিতি মোটেও কাম্য নয়। এগুলো সমাজে ভয়, বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করে গণতান্ত্রিক উত্তরণকে কালিমালিপ্ত করার চেষ্টা।
এই প্রেক্ষাপটে গণসংহতি আন্দোলন দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সহিংসতা প্রতিরোধে নাগরিকদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেন, “দেশের প্রতি আমাদের দায়িত্ব হলো সন্ত্রাসকে প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো এবং নাগরিকেরা যদি নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী না করে, তবে কোন বাস্তব পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার বদলে সংলাপ, সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে, যাতে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে স্থিতিশীলতা ফিরে আসে।”
নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “গণসংহতি আন্দোলন বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক সংস্কার, মানবিক মর্যাদা ও সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠায় অটল। এই অগ্রযাত্রায় সহিংসতা কোনোভাবে সমাধান নয়; বরং সামাজিক সংহতি ও একাত্মতার মধ্য দিয়ে দেশকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।”
গণসংহতি আন্দোলন দৃঢ়ভাবে মনে করে যে, কোন আইনী ও নিয়মতান্ত্রিক পন্থায় যেকোনো অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব। বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে হল জনগণের মাঝে ঐক্য, সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments