জাকির হোসেন আজাদী: মা ডাক শুনলে কার না পরান জুড়ায়। মা ডাক এর চিরন্তন ধ্বনি পাষাণের হৃদয়েও ঝড় তোলে। সামাজিক অবক্ষয়ের এই সময় সেই শাশ্বত “মা”-কে নিয়ে কণ্ঠশিল্পী শর্মিলী চ্যাটার্জীর গানের ভিডিও ‘মা তোমার জন্য-র শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল (৩০ জুলাই) বিকাল ৪.০০ টায় গানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভুইয়া, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ শহীদুল ইসলাম, বিশিষ্ট শিল্পী ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া, গীতিকার মান্নান মোহাম্মদ, গীতিকার ও সুরকার শফিক তুহিন ও অভিনেতা ডি এ তায়েব প্রমুখ।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী শর্মিলী চ্যাটার্জী, শ্যামল কুমার মুখার্জী, জয়দেব চন্দ্র ঘোষ, সোমা ঘোষ ও রাশেদ খান। গানটির গীতিকার নুরে আলম মামুন। সুর ও সঙ্গীত আয়োজনে এ এইচ তুর্য। বাঁশিতে জালাল আহম্মেদ। চিত্র ধারণ করেছেন শিউল বাবু। ভিডিও এডিটিং এ ছিলেন এস এম তুষার।
গানটি চিত্রায়িত হয়েছে গাজীপুরের কালীগঞ্জে স্বপ্নের ঠিকানা স্যুটিং স্পটে। গানটি APS Entertainment BD ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাচ্ছে।
ভিডিওটি পরিচালনা করেছেন এএইচ তুর্য। স্ক্রিপ্ট লিখেছেন শিল্পী শর্মিলী চ্যাটার্জী, এএইচ তুর্য ও আকাশ। প্রযোজনা করেছেন শিল্পীর পিতা ড. কাজল চ্যাটার্জী।" তিনি ইউএনডিপির একজন উর্ধ্বতন কর্মকর্তা।
"ধরণীটা যত খুশি নিষ্ঠুর হোক/ মাগো তোমার বুকেই স্বর্গের সুখ" এমন অসাধারণ কথা সমৃদ্ধ গানটি শিল্পী শর্মিলী চ্যাটার্জীর দরদমাখা কণ্ঠের মাধুর্যে হয়ে উঠেছে অনবদ্য অনন্য। গানটি শুনলে যে কোনো দর্শক শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে অনায়াসে। হৃদয় মন্দিরে ধ্বনিত প্রতিধ্বনিত হবে মায়ের প্রতি
এক বুক ভালোবাসা ও মমত্ববোধের উচ্চারণ।
"মা তোমার জন্য " শিল্পী শর্মিলী চ্যাটার্জীর তৃতীয় মিউজিক ভিডিও। পূর্বে তিনি "কতবার ভেবেছিনু" ও "দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে" শিরোনামে আরও দুটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।
ব্যক্তি জীবনে শিল্পী শর্মিলী চ্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তাঁর স্বামী শ্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ পুলিশের একজন এ্যাডিশনাল ডিআইজি হিসেবে ডিএমপিতে কর্মরত আছেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments