সুব্রত সানাঃ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী রাষ্ট্রে কোন মানুষই এখন ভাল নেই। এদেশে কৃষক-শ্রমিক জনতা সকল মানুষই নিপীড়িত ও অধিকার বঞ্চিত। কৃষি উপকরণ, সেচ, সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে গিয়ে কৃষকের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। মাঝখানের চাঁদাবাজ ও মধ্যস্বত্তভোগী বাকশালীদের দালাল’রা সব লুটেপুটে খাচ্ছে। সুতরাং এই কৃষকবিরোধী, গণতন্ত্রবিরোধী অপশক্তিকে যদি এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না যায়-তাহলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না। আজ ০৬ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন-ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর, বগুড়া জেলা এবং ঢাকা মহানগরের মুগদা, বংশাল, গেন্ডারিয়া, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ওয়ারী ও কোতোয়ালী থানা কৃষকদলের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং শহিদুল ইসলাম বাবুল জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় বক্তারা বলেন, কৃষক-শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে অচিরেই ফ্যাসিবাদী শক্তিকে উচ্ছেদ করতে হবে। এর জন্য সকল পর্যায়ে কৃষক দলকে শিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ও সংগঠিত করে আন্দোলন-সংগ্রামে যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। হয় আমরা বিজয়ী হবো, না হয় শহীদ-এর দ্বিতীয় কোন বিকল্প পথ আমাদের সামনে আর খোলা নেই।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments