স্টাফ রিপোর্টার: স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় এবি পার্টি,জুলাই সনদ এখনই কার্যকর না হলে এতো দিনের আলোচনা নিষ্ফলে পরিনত হবে বলে মন্তব্য করেছেন
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান । আজ (বুধবার) রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদের খসড়া ও ঘোষণাপত্র নিয়ে আলোচনা শেষে ব্রিফিংকালে তিনি একথা বলেন। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,সনদের ক্ষেত্রটি নির্ধারণ করতে হবে এটিকে আমরা কেউ ওয়াদা আকারে দেখতে চাই না।
এবি পার্টি মনেকরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের ইখতিয়ার থাকা দরকার নয়তো গত কয়েক মাসের আলোচনা নিষ্ফলে পরিত হবে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদের কোন ভিত্তি থাকবে না বলে জানান তিনি। জুলাই সনদ কার্যকর করার জন্য গণভোটে দিতে পারে অথবা পরবর্তী সরকার ৩ মাসের মধ্যে সংসদে এটি পাশ হতে পারে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য ২ বছরের মুলা ঝুলোনোর মানে আমরা খুঁজে পাই না। ঘোষণাপত্র বিষয়ে তিনি জানান ঐক্যমত্য কমিশনকে তার কাজের ইখতিয়ারের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হয় নি। তাহলে কিভাবে ঘোষণাপত্র চূড়ান্ত হবে সেটি আমাদের নিকট পরিস্কার নয়।
ঘোষণাপত্র নিয়ে পরিস্কার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments