রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাহার করার লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে অটোষ্ট্যান্ডে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। জানাযায়, ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি প্রত্যাহার করার লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবদলের সম্মানিত সদস্য ফারুক আহমেদ এর সঞ্চালনায়, প্রধান বক্তা সুখাইড় রাজাপুড় উত্তর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়া প্রধান, বিএনপি'র নেতা নুরুল আমিন, হেলাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা ডাঃ জসিম, নুরুল বাক্কী, মুক্তার হোসেন, ইমারুল হক, আকতার হোসেন, ছাত্রদল নেতা মহিন মিয়া, মুনসুর আলী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অচিরেই ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমিটি প্রত্যাহার করতে হবে। নতুবা আন্দোলন চলবেই চলবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments