বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘৯ম আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযেগিতা’র ফাইনালে শামসুন নাহার হল ৯ উইকেটে রোকেয়া হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ২০২৪) কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রোকেয়া হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিয়াতুস হালিমা ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে শামসুন নাহার হল ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে জয়ী হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৪৭ রান সংগ্রহ ও ২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়াতুস হালিমা এবং ১৯৬ রান সংগ্রহ ও সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সেরা অলরাউন্ডার হয়েছেন শামসুন নাহার হলের দিপা খাতুন।
খেলা শেষে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি প্রদান করেন। এসময় রোকেয়া হলের প্রধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments