মো.পাভেল ইসলাম রাজশাহী: মশা নিয়ন্ত্রণে ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
শনিবার সকালে নগরীর পাঠানপাড়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
উদ্বোধনকালে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মাননীয় মেয়র মহোদয়ের আহ্বান সম্বলিত সচেতনতামূলক মাইকিং করা হবে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মসজিদসমূহে বার্তা প্রেরণ করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সকল সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন ও মশক শাখার কর্মচারীবৃন্দ।
পিরোজপুর অফিস: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শা ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের বিভিন্ন হাওরের জলাবদ্ধতায় তৈরি হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেন এবং ক্ষত ...
যশোর অফিস: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
সব মন্তব্য
No Comments