উজিরপুর(বরিশাল)প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত, আহত হয়েছে ২৫ জন। রবিবার বিকাল সোয়া ৫টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের নির্মল চন্দ্র হালদারের বড় ছেলে নিক্সন চন্দ্র হালদার(৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল বাস বরিশাল থেকে ছেড়ে আসা জিসান পরিবহন-(বরিশাল-ব-১১-০০৬৭) এর সাথে বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন-(ঢাকা মেট্রো-ব-১৪-০২০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৩জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে নাসিমা বেগম(৩০), আনিসুর রহমান(৪৫), মিলন হাওলাদার(৩০), তুহিন(২৬) কে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিনś স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। তুহিন পরিবহনের যাত্রী আকবর জানান, দুর্ঘটনার সময় তাদের গাড়িতে ২৫/৩০ জন যাত্রী ছিল। ড্রাইভারকে বেপরোয়া গাড়ি চালানো থেকে একাধিকবার যাত্রীরা নিষেধ করলেও সে কর্ণপাত করেনি। উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রত্যক্ষদর্শী এলিন জানান, নিহত নিক্সন হালদার সাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকাল বাসকে সাইড দিতে গিয়ে তুহিন পরিবহন সাইকেল আরোহী নিক্সন হালদারকে চাকায় পিষ্ট করে ফেলে রাস্তার পাশে একটি খালি ঘরের উপর উঠে যায়। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুমাইয়া জানান, সড়ক দুর্ঘটনায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮/১০ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর ৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments