ডেস্ক রিপোর্ট: নবাবগঞ্জ, রাজশাহী, নগাঁও, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ জেলার উপর দিয়ে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এবং ৪৫-৬০ কি.মি গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা বিদৎ্যু চমকানোসহ ঝড় হতে পারে। এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ০৬ ঘন্টার মধ্যে নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জে ঝড়ের আশংকা রয়েছে।
এজন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
গর্জন শুরু হলে ঘরের ভেতরে থাকুন,
জানালা এবং দরজা বন্ধ করুন
• সম্ভব হলে ভ্রমণ এড়িয়ে চলুন।
• নিরাপদ আশ্রয় নিন।
গাছের নিচে আশ্রয় নেবেন না।
কংক্রিটের মেঝেতে শুয়ে থাকবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
• বৈদ্যুতিক ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে ফেলুন।
তাৎক্ষণিকভাবে জলাশয় থেকে বেরিয়ে আসুন।
বিদ্যুৎ পরিবহনকারী বস্তু থেকে দূরে থাকুন।
⚫ যখন শিলাবৃষ্টি শুরু হবে তখন বাইরে যাবেন না।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি. যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (৩০-৪০) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৩%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ২১ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৫ টা ৩৫ মিনিটে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments