স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের চলমান সফরের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ২১ ডিসেম্বর। সেদিন খেলোয়াড় এবং স্টাফদের আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
ক্রাইস্টচার্চে দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ হবার পর বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন তিনদিন বাড়ানো হয়। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যাবার পথে টাইগার দলের কয়েকজন সদস্য একজন কোভিড-রোগীর সংস্পর্শে আসেন।
করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরতে পারে বলে গুঞ্জন ছিল। কিন্তু বিসিবি সভাপতি জানান, সফর স্থগিত করার কোন সুযোগ নেই কারণ বাংলাদেশ একটি কঠোর আন্তর্জাতিক সময় সূচির মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
তবে বিসিবি সভাপতি এটিও জানান, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে যাওয়া ক্রিকেটাররা স্বস্তিতে নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। পরবর্তীতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় চুড়ান্ত সিদ্ধান্ত নিবে।
আজ এক জরুরি বৈঠকের পর নাজমুল হাসান পাপন বলেন, ‘গত অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে ক্রিকেটারা একটানা খেলার মধ্যে রয়েছে। এখন নিউজিল্যান্ড সফরে আছেন তারা। সেখান থেকে দেশে ফেরার ৪/৫ দিনের মধ্যে বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তাদের ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত একটানা ক্রিকেটের মধ্যে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের কোন বিরতি বা বিশ্রাম দিতে পারি না। খেলোয়াড়রা সবাই মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত। কেউ কেউ সিরিজটি স্থগিত করতে বা দেশে ফিরে আসতে চেয়েছিলেন।’
তবে পাপন জানান, সফরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
আগামী ২১ ডিসেম্বর কোভিড-১৯ টেস্টে বাংলাদেশ দলের কোন সদস্য পজিটিভ হলে কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
পাপন জানান, নিউজিল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
পাপন বলেন, ‘২১ তারিখের পর কোয়ারেন্টাইন বাড়ানো হলে আমরা তাদের (নিউজিল্যান্ড) বোর্ডের সাথে আলোচনা করবো, কি করা যায়। বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পর তারা (নিউজিল্যান্ড) অস্ট্রেলিয়ায় যাচ্ছে। তাই তাদের হাতেও সময় নেই। আমরা দুই/তিন/চার দিনের জন্য শিডিউল পিছিয়ে দিতে পারি, তবে আমি এখন পর্যন্ত জানি না। একটি পরিষ্কার হতেআমাদের ২১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এক্ষেত্রে আরও সমস্যা রয়েছে। বাংলাদেশ দলের ফ্লাইটে একজন যাত্রীর শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট থাকার কারণে বিষয়টি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আর এ কারণে নিউজিল্যান্ড ক্রিকেট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘পুরো বিষয়টি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে নেই। তাদের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি দেখছে। তবে তারা আমাদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছে। আমরা একে সাধুবাদ জানাই।’
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments