স্টাফ রিপোর্টার: দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই রোগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর–এর কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ একদিনে নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গের ভিত্তিতে আরও চার শিশুর মৃত্যু হাম-সন্দেহজনক হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
একই সময়ে নতুন করে সংক্রমণের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে মোট ১,২৯৫ জন শিশু হাম আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গভিত্তিক সন্দেহজনক হিসেবে আরও ১৯৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
সংক্রমণের দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৪,০৫৯ শিশু এবং সন্দেহজনক হিসেবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৩৩৩ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সারাদেশে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments