ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৯০ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল সকাল ৮টা থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১,৩৫৮ জন।
এতে বলা হয়, ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৯৩ জনে। একই সময়ের মধ্যে মোট নিশ্চিত মৃত্যু হয়েছে ৪৪ জন। এছাড়া সন্দেহজনকভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২২০ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১,০০৮ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১,০৬৩ জন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২১০ জন, রাজশাহীতে ১৯৩ জন এবং বরিশালে ১১৬ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে ইতোমধ্যে প্রায় ৯৯ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি এর প্রধান উপসর্গ। সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বাড়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
স্বাস্থ্য বিভাগ সকলকে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments