স্টাফ রিপোটার: বাংলাদেশকে সরকার ‘বিদেশি ঋণে’ বন্দি করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১৫ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় দেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে ক্ষমতাচ্যুত করা না গেলে, জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে আমাদের এই দেশ নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্ বলেছেন যে, সরকার বলে যে, আমাদের স্থানীয় ও বৈদেশিক ঋণ মিলে ঋণের পরিমাণ হলো একশ’ ৩১ বিলিয়ন ডলার। কিন্তু সরকার যা বলে এটা সঠিক নয়। কমপক্ষে ২৫ বিলিয়ন ডলার আরও বেশি ঋণ আছে যেটা সরকার হিসেবে দেখায় না। তাহলে কত বড় একটা অপরাধ। এই ঋণ কার? রাষ্ট্র ও জনগণের। কালকে যখন ওরা (আওয়ামী লীগ সরকার) ক্ষমতায় থাকবে না তাদের এই ঋণ এসে পড়বে না আমাদের ওপর? এই ঋণ শোধ করতে হবে না আমাদের?
নজরুল ইসলাম খান বলেন, আমাদের এই বিশাল ঋণ শোধ করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন যে, শুধু সাপ্লায়ার্স ক্রেডিটে যে পরিমাণ ঋণ আমরা নিয়েছি সেই ঋণের শোধ দেওয়া শুরু হবে ২০২৫ সাল থেকে এবং তার পরিমাণ বিলিয়নস অব ডলার। তখন কোথায় যাবো আমরা?
‘‘আমাদের আমদানি বাড়ছে, রফতানি কমছে, রেমিট্যান্স কমছে। আর ঋণের বোঝা বাড়ছে, ঋণ শোধ দেওয়ার সময় আসছে। ’’ যোগ করেন নজরুল।
বিদেশি ঋণে মেগা প্রকল্পের নামে অর্থ পাঁচার হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিদেশি ঋণ নিয়ে সমস্ত মেগা প্রজেক্ট, সেখানে দুর্নীতি-অনাচার করে কানাডায় বেগমপাড়া, সুইস ব্যাংকে টাকা, সেকেন্ড হোম ইত্যাদি ইত্যাদি সমানে হচ্ছে। হাজার হাজার কোটি বিদেশে পাঁচার হচ্ছে।
বর্তমান অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এই রকম অবস্থা থেকে দেশের মানুষকে বাঁচাতে হলে লড়াই করে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নাই। আর সেই লড়াই হতে হবে ঐক্যবদ্ধ। যারাই এই সরকারের পরিবর্তন চায়, যারাই জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতার মধ্যে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান- তারা সবাই একসঙ্গে লড়াই করে এটা সম্ভব করতে হবে। আমি বিশ্বাস করি আজ হোক, কাল হোক এটা হবে ইনশাল্লাহ।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও মহাসচিব লায়ন ফারুক রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধ নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর, এনডিপির কারী আবু তাহের, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করীম, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, মানবাধিকার সংরক্ষন সংস্থার এডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির মোসলেম উদ্দিন, আবদুর রহমান খোকন, হুমাউন কবীর, খোন্দকার মিরাজুল ইসলাম, মিজানুর রহমান, ছাত্রমিশনের সৈয়দ মোঃ মিলন, শরিফুল ইসলাম, যুবমিশনের মোঃ শওকত চৌধুরী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments