মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রনহট্টা ব্লকে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ জাত উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকাল চারটায় Better crops, Better Nutrition এই শ্লোগানে ধারণকৃত দাতা সংস্থা "হার্ভেস্ট প্লাস" এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি) শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় এবং ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আহসান হাবীব চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি এর দায়িত্বরত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুবেল ইসলাম।
আমন্ত্রিত অতিথিগণসহ বিশেষ এক বক্তব্যে সাংবাদিক ও কৃষক মোঃ মহশীন আলী মাঠ দিবসে মানবদেহের জিংকের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান-১০০ উৎপাদন, প্রদর্শনীর ফলাফল প্রদর্শন, কৃষকদের প্রযুক্তি বিস্তার উদ্বুদ্ধ করণ, চাষাবাদ, রোগ বালাইসহ নানা দিক তুলে ধরে উপস্থিত শতাধিক কৃষক-কৃষানীর মাঝে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জিংক মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানুষের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী পুষ্টি সমৃদ্ধ উপাদান। বাঙ্গালীরা যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করে সেইদিক বিবেচনা করে গবেষকগণ ভাতের মাধ্যমে জিংক মানবদেহে কিভাবে প্রবেশ করানো যায়, কিভাবে পূরণ করা সম্ভব, সেই চিন্তা ভাবনা করে জিংক সমৃদ্ধ বিভিন্ন জাতের ধান উদ্ভাবন করেছেন। সেজন্য উপস্থিত সকল কৃষক-কৃষাণীরদেরকে জিংক সমৃদ্ধ ধান বেশি বেশি করে আবাদ করার জন্য আহ্বান জানানো হয়।
পরে কৃষক শওকত আলীর এক একর জমিতে রোপণ কৃত জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ এর কর্তনের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments