স্টাফ রিপোর্টার: প্রবাসে দলকে আরও সুসংগঠিত করতে এবং দলের কাণ্ডারি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'উত্তর আমেরিকা বিএনপি'র ২ দিনব্যাপী বিশাল সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ২০২৬, জর্জিয়ার আটলান্টায় এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এই বিশাল ও মর্যাদাপূর্ণ আয়োজনের স্বাগতিক (Host) হিসেবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জর্জিয়া, যুক্তরাষ্ট্র' শাখা।
দলীয় সূত্রে জানা যায়, এই দুই দিনব্যাপী কর্মশালা ও কর্মী সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিএনপির সকল পর্যায়ের কমিটি, শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। প্রবাসের মাটিতে এটি বিএনপির অন্যতম বৃহৎ একটি সাংগঠনিক আয়োজন হতে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, এই সাংগঠনিক কর্মশালায় উত্তর আমেরিকায় বিএনপির ভবিষ্যৎ রূপরেখা, প্রবাস থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং চেইন অব কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে বিশেষ দিব বা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপির শীর্ষ নেতাদের বরণ করে নিতে এবং এত বড় একটি সম্মেলন সফল করতে স্বাগতিক জর্জিয়া বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আটলান্টার স্থানীয় নেতাকর্মীদের মাঝেও এই মেগা আয়োজনকে ঘিরে চরম উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রবাসের মাটিতে ঐক্য ও শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এই 'সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন', যা উত্তর আমেরিকা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments