স্টাফ রিপোর্টার: ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। রোববার ২৮ জুন বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্র জানায়, ৪৭তম বিসিএসে মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন রয়েছেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে পিএসসি। প্রাথমিকভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও কারিগরি ও প্রশাসনিক কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় রোববারই ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, বিসিএস নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কমিশনের প্রণীত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএস থেকে এই নীতি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments