স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য জানিয়েছেন।
প্রকল্প পরিচালক বলেন, বর্ধিত এই অংশে যাত্রীসেবা শুরুর আগে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। নিয়মিত যাত্রীসেবার সময় শেষ হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটজুড়ে এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে। এ সময় সিগন্যালিং, ট্র্যাক, বিদ্যুৎ সরবরাহসহ সব কারিগরি বিষয় খতিয়ে দেখা হবে।
বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার পথে চলাচল করছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত অংশের কাজ শেষ হলে রুটের মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এ অংশে কমলাপুর হবে মেট্রোরেলের শেষ স্টেশন। স্টেশনটি হবে মাল্টিমোডাল হাব, যেখানে রেল, মেট্রোরেল ও বাসের সংযোগ থাকবে। ফলে কমলাপুর রেলস্টেশন ব্যবহারকারী দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা সহজেই মেট্রোরেলে উঠতে পারবেন।
কর্মকর্তারা জানান, এটি দেশের প্রথম মেট্রোরেল রুট, যাকে লাইন-৬ বলা হচ্ছে। কমলাপুর অংশ চালু হলে দৈনিক যাত্রী পরিবহন সক্ষমতা আরও বাড়বে। বর্তমানে লাইন-৬ দিয়ে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখের বেশি যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পর এই সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্ধিত অংশের সিভিল ও ইলেক্ট্রো-মেকানিক্যাল কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্যে কাজ চলছে। কমলাপুর স্টেশন ও রেললাইনের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। যাত্রী চাহিদা ও নগরীর যানজট কমাতে মতিঝিল-কমলাপুর অংশ চালু হওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments