মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: দুই দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছেন দুর্বৃত্তদের হামলায় আহত লাভলী বেগম (৩৭) নামে এক গৃহবধু। আজ সোমবার (৯ জানুয়ারি) ভোরে লাভলী বেগম ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত লাভলী বেগম বাঘঝাঁপা গ্রামের সাহেব আলীর স্ত্রী।
এ ঘটনায় তার অষ্টম শ্রেনিতে পড়ুয়া ছেলে মো. রতন (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মাজড়া আলহাজ্জ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
গত শুক্রবার (৬ জানুযারি) রাত সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ৫-৬ জন দুর্বৃত্ত ঘুমন্ত লাভলী বেগম ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অনুসন্ধানে জানা গেছে, আকরাম শরীফসহ গোষ্ঠির লোকজনের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই ঘটনার জের ধরে আকরাম শরীফের ছেলেরা সব সময় সাহেব আলীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ সব বিষয় নিয়ে ৭ জানুযারি একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। এর আগে তারা মা ও ছেলেকে কুপিয়ে আহত করে আকরাম শরীফের ছেলে সজল শরীফসহ তার সাঙ্গপাঙ্গরা।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যতা কথা স্বীকার করে বলেছেন, এঘটনায় এখনও কোন মামলা হয়নি। তারপরও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ে তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments