বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর ওপর তাঁর আপন ভাইয়ের নেতৃত্বে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন এবং হামলাকারীরা তাঁর বসতঘর ভাঙচুর করেছে। বর্তমানে ওই পরিবারটি প্রাণনাশের হুমকিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেষেরচর পূর্বপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
আহত নারী মেষেরচর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. আসাদ আলী পরিকল্পিতভাবে এই হামলার নেতৃত্ব দেন। বুধবার সকালে আসাদ আলী তাঁর ছেলে ও কয়েকজন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. রেজাউল মিয়ার বসতবাড়িতে চড়াও হন। হামলাকারীরা জোরপূর্বক ঘরে প্রবেশ করে চালাঘর ভাঙচুর শুরু করে। একপর্যায়ে আসাদ আলীর নির্দেশে তাঁর সহযোগীরা তাঁরই আপন বোনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ওই নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসে। তখন হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর আহত নারীর ছেলে মো. রেজাউল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, জমি দখলের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এর আগেও জমি সংক্রান্ত বিষয়ে থানায় মামলা করা হয়েছিল। বর্তমানে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুনরায় হামলার আশঙ্কা করছেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় মেষেরচর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments