ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে করোনায় আক্রান্তদের সেবায় ব্যবহারের লক্ষে অক্সিজেন সিলিণ্ডার ব্যবহারবিধি বিষয়ে স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। এতে সভাপতিত্ব করেন ইউনিটের ইউনিট লেভেল অফিসার খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ। এসময় উপস্থতি ছিলেন চেয়ারম্যানের পিএস মোঃ শরিফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের হিসাবরক্ষক আরিফুর রহমান মনিরসহ যুব ও স্বেচ্ছাসেবকগন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা বাঁচতে পারবো।’ তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পাশাপাশি করোনা আক্রান্তদের সহযোগিতায় অন্যদের কেউ এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মহা দুর্যোগ কাঁটিয়ে উঠতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ২০ জন স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এসময় রেড ক্রসিন্টে ইউনটি, যুব ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
উলেøখ্য, গত ১০ জুন শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর সহযোগিতায় নবীনগর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে ১০ মে। যুক্ ...
সব মন্তব্য
No Comments