স্টাফ রিপোর্টার: টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।
টস হেরে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম কিংস। জবাবে ১৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে ফাইনালের টিকেট নিশ্চিত করেন ফরচুন বরিশাল। তাওহিদ হৃদয় ৫৬ বলে ৮২ রান তুলে অপরাজিত ছিলেন। মালানের সাথে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়েন হৃদয়।
দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে বিপিএলের ফাইনালের আশা বাঁচিয়ে রেথেছে খুলনা টাইগার্স। রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা। রংপুর সংগ্রহ করেন ৮৫ রান। এই টার্গেট অতিক্রম করতে তেমন বেগ পেতে হয়নি খুলনাকে।
আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। এই ম্যাচে যারা জিতবে তাদের সাথে ফরচুন বরিশালের সাথে ফাইনাল ম্যাচ হবে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments