জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে সায়েম দরজীর গল্পের বই গোশতের গেরান। এটা এই লেখকের প্রথম বই। সায়েম প্রথম বইয়ের সাড়ায় অনুপ্রাণিত। তিনি ভবিষ্যতে আরও বই নিয়ে আসার আশ্বাস দিলেন।
সায়েম দরজীর জন্ম ২৮ জুলাই, ১৯৮৫ ঢাকার খিলক্ষেতের ঐতিহ্যবাহী দরজী পরিবারে। পুরো নাম কিবরিয়া আলম সায়েম। পাঠকের কাছে সায়েম দরজী নামেই তিনি পরিচিত। পিতা, মৃত শহীদুল্লাহ দরজী, মা আফিয়া আক্তারের বড় সন্তান তিনি।
ঢাকার কুর্মিটোলা হাই স্কুল থেকে এস এস সি, তেজগাঁও কলেজ থেকে এইস এস সি এবং শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেন তিনি। ছোট বেলা থেকেই লেখালিখির হাতেখড়ি ।
অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান বইটই থেকে চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে ২০২১ সালে। এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি টিভি চ্যানেলে সায়েম দরজীর রচনায় বেশ কিছু নাটক প্রচার হয়েছে।
গোস্তের গেরান সায়েম দরজীর প্রথম উপন্যাস। এই নবীন লেখকের জন্য নিরন্তর শুভকামনা রইলো।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments