ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ লক্ষ ৩৬ হাজার ৮৮৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ৩ লাখ ১২ হাজার ৫৩৬ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২৪ হাজার ৩৪৭ জন। এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৯ হাজার ৯৫৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন।
আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ২ লাখ ২৩ হাজার ২৮৮ জন। এ পর্যন্ত সিনোফার্মের মোট প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৩১ লাখ ২৪ হাজার ১৩৪ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৫৮৮ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৯ হাজার ৩৯৩ জন।
মডার্না টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ৮৯ হাজার ২৪৮ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৫১১ জন। মডার্না টিকা দ্বিতীয় ডোজ শুরু হয়নি।
এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ১৮২ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৫ হাজার ৩৭৬ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ১২ হাজার ৫৭৭ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৩ লাখ ৩১ হাজার ৩৬২ জনকে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments