ডেস্ক রিপোর্ট: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের খেলারই কথা ছিল না।প্রথমে চূড়ান্ত স্কোয়াডে ছিল না তার নাম। পরে শোয়াইব মাকসুদের চোটে ভাগ্য খুলে তার।সেই ভাগ্য এতোটাই সুপ্রসন্ন শোয়েবের যে ইতিহাস রচনায় মাঠের সাক্ষী হয়ে গেলেনবিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর ঐতিহাসিক দিনে খেললেন।
রোববার অধিনায়ক বাবর আজম আর রিজওয়ানের কারণে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে দেখা গেছে তাকে।
আর বাউন্ডারি লাইনে ফিল্ডিংরত অবস্থায় মধুর এক অভিজ্ঞতা উপভোগ করলেন এ অলরাউন্ডার।
গ্যালারি থেকে তার উদ্দেশে ভারতীয় দর্শকরা চিৎকারে করতে থাকেন ‘জিজাজি’ ‘জিজাজি’ ( দুলাভাই)।
এক পর্যায়ে এই ‘দুলাভাই’ সম্বোধন স্লোগানে পরিণত হয়। শোয়েব মালিকও বাধ্য হন গ্যালারির দিকে ঘুরে তাকিয়ে তার ভারতীয় ‘শ্যালক-শ্যালিকাদের’ দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে।
এদিকে ঘটনাটি ছুঁয়ে গেছে শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।
আবেগে আপ্লুত হয়ে টুইটারে সে মুহূর্তের একটা ভিডিও শেয়ার করে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তিনি। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল।
এ নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া চলছে।
ঘটনাটিকে ভারত-পাকিস্তানের সাধারণ মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেক ভারতীয়।
আবার ‘একজন পাকিস্তানি’কে ‘দুলাভাই’ ডাকায় দুবাইয়ের গ্যালারির ওই নির্দিষ্ট অংশের দর্শকদের ধুয়ে দিচ্ছেন কেউ কেউ। রীতিমতো বিদ্বেষ ছড়াচ্ছেন তারা।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments