ডেস্ক রিপার্ট: আজ রোববার (২৮ ডিসেম্বর) বিভাগীয় শহরের অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা দেন।
এরআগে গত দুই দিন থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।
১৯ ডিসেম্বর জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির কবরের পাশে হাদিকে সমাধি করা হয়।
১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বন্দুকধারীরা গুলি করেন। প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নওয়া হয়।
১৫ ডিসেম্বর সরকারের ব্যবস্থাপনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। কিন্তু তাঁকে বাঁানো সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments