খুলনা অফিস: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য সেবাটি উন্মুক্ত হয়, ফলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রবেশ প্রক্রিয়া হবে আরো দ্রুত ও সহজ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি নিজ মোবাইল ফোনে অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ করে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরো এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। নতুন বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি। ই টিকেটিং উদ্বোধন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের বিভিন্ন স্থাপত্য শৈলী ঘুরে দেখেন এবং বাগেরহাট জাদুঘর পরিদর্শন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ৩০ জুন ২০২৫ লালবাগ দুর্গে মাইগভ ই-টিকিটিং চালুর পর গত ছয় মাসে প্রায় ৩ লাখের বেশি দর্শনার্থী প্রত্নস্থলটি পরিদর্শন করেছেন এবং এর মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। পর্যায়ক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন আরো ২৮টি পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাকে মাইগভ ই-টিকিটিং প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments