স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ১৫ জুলাই বেলা ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়ও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।
উত্তরার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। আল্টিমেটাম শেষে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান। শিক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এর প্রতিবাদে গতকাল সোমবার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন।
এদিকে একই দাবিতে আজ মঙ্গলবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে। পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে আছেন ছাত্রদলের নেতা–কর্মীরাও। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। দায়িত্বে অবহেলার জন্য শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments