সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট জেলার গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুচাই ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত মসবুর আলীর ছেলে জগরুল আহমদ।
স্থানীয়সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকামেট্টো -ট- ২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট - হ - ১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।
এদিকে ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকে রাখে তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments