বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা দর্শন বিভাগকে হারিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) সন্ধ্যায় জিমনেসিয়ামের খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ৪৭-২৪ পয়েন্টের বিশাল ব্যবধানে দর্শন বিভাগকে পরাজিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি তাসমিয়া পারসূব যুগবার্তাকে বলেন, "আমাদের শিক্ষার্থীরা পর পর দুবার চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমরা পরিকল্পনা করতেছি কিভাবে খেলাধুলায় আমাদের বিভাগকে আরো এগিয়ে নেওয়া যায়। দরকার হলে উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। "
এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি,অধ্যাপক মো: খালিদ কুদ্দুস ,দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভুইয়া, সহযোগী অধ্যাপক মিরাজ রহমান খান, প্রভাষক মো: সাজ্জাদ হোসেন ও অন্যান্য শিক্ষক।
এছাড়াও শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরিন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব ও শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন প্রমুখ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments