বরিশাল অফিস: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, "গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। শেখ হাসিনার আমলে গণমাধ্যম মুক্ত বিহঙ্গের মত উন্মুক্ত দিগন্তে বিচরণ করে মতামত প্রকাশ করছে। এখন দাপ্তরিকভাবে কোথাও কোন সংবাদ সেন্সর করা হয় না। এর অর্থ শেখ হাসিনা চান গণমাধ্যম বিকশিত হোক। গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র উপকৃত হবে।"
শুক্রবার (২০ আগস্ট) পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (২য় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, "করোনাকালে শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিসর বাড়িয়েছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ বেষ্টনীতে অন্তর্ভুক্ত করেছেন। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি গণমাধ্যমের সাংবাদিকদের অত্যন্ত গুরুত্ব দেন। করোনা সংকটের মধ্যে সাংবাদিকদের জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। কঠিনকে ভালোবাসার নাম সাংবাদিকতা। এজন্য প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।"
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও পিরোজপুর প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহাসান গাজীসহ পিরোজপুরের আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পিরোজপুর প্রেস ক্লাবের প্রাক্তন নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে পিরোজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
সব মন্তব্য
No Comments