মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: প্রেসক্লাব গোপালগঞ্জের বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি আলিমুজ্জামান বিটু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সমর বাইন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ, নির্বাহী সদস্য রবীন্দ্রনাথ অধিকারী, মো: আলিমুজ্জামান, মো: মাহমুদ কবির আলী প্রমুখ।
বার্ষিক আলোচনা সভায় প্রেসক্লাব গোপালগঞ্জের অবকাঠামো উন্নয়ন, সাংগঠনিক গতিশীল সহ নতুন সদস্য সংগ্রহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মো: আলিমুজ্জামান বিটু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জে অবস্থিত প্রেসক্লাবের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।’
এসময় তিনি প্রেসক্লাবের উন্নয়নের যাবতীয় দায়-দায়িত্ব গ্রহণ। প্রয়োজনে তিনি নিজস্ব তহবিল থেকে প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের ঘোষণা দেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments