ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৩ জুলাই এক বিবৃতিতে সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতীয় নিম্নমানের কয়লা আমদানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভারতীয় কয়লা আমদানী বন্ধ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ থেকে কলকাতা বন্দরে ৩ হাজার ৮০০ টন কয়লা খালাস করা হয়েছে যা জাহাজে করে মংলা বন্দরে পাঠানো হবে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য এই কয়লা আমদানী করা হচ্ছে। পুরো দমে বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রতি মাসে ২০ হাজার টন কয়লা লাগবে যা ভারত থেকে আনা হবে। ভারতের পত্রিকায় এ খবর প্রকাশিত হলেও বাংলাদেশ বা ভারত সরকার এর পক্ষ থেকে কয়লা আমদানীর চুক্তির বিষয়ে দেশবাসীকে কিছু জানানো হয়নি। গোপনে এ কাজ করা হচ্ছে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রাকৃতিক বর্ম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ধ্বংস হবে। প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস হবে, বিশেষজ্ঞ, পরিবেশবাদী এমনকি ইউনেস্কো একথা বললেও সরকার তা কর্ণপাত না করে দেশের জনমত উপেক্ষা করে পরিবেশ ও সুন্দরবন বিনাশী এ প্রকল্প বাস্তবায়ন করে চলছে। ভারতীয় কয়লা পৃথিবীর সর্বনিন্মমানের। যেখানে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার প্রতি কেজি কয়লায় ফ্লাই অ্যাশ হয় ৭০ গ্রাম, সেখানে ভারতীয় কয়লায় ফ্লাই অ্যাশ হয় ৩০০ গ্রাম। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য যেখানে যুক্তরাষ্ট্রের ৪৫০ গ্রাম, ইন্দোনেশিয়ার ৫০০ গ্রাম কয়লা লাগে সেখানে ভারতীয় কয়লা লাগে ৭০০ গ্রাম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments