ডেস্ক রিপোর্ট: রমজান উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে অনার বাংলাদেশ। এই আয়োজনে অংশ নিয়ে গ্রাহকেরা জিতে নিতে পারেন জর্ডান ভ্রমণের স্মরণীয় এক সুযোগ। দেশটির ঐতিহাসিক ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নানা দর্শনীয় স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা মিলবে বিজয়ীদের। এর পাশাপাশি ক্যাম্পেইনে থাকছে আরও আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।
বিশেষ এ ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু অনার ডিভাইস কিনলে মিলবে বিশেষ উপহার। অনারের এক্স ফাইভ সি, এক্স সিক্স সি, এক্স সেভেন ডি, এক্স নাইন সি, ম্যাজিক এইট প্রো, প্যাড এক্স এইট এ, প্যাড এক্স এইট বি ও প্যাড টেন— এসব মডেলের যেকোনোটি কিনলেই গ্রাহকেরা পাবেন নেকব্যান্ড, ইয়ারবাড বা ব্যাকপ্যাক।
এ ছাড়া অনার ৪০০ ও অনার ৪০০ প্রো মডেলে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক। মডেলভেদে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
জর্ডান ভ্রমণের সুযোগ পেতে অংশ নিতে হবে বিশেষ লটারিতে। শুধু আন্তর্জাতিক ভ্রমণই নয়, রয়েছে দেশীয় ভ্রমণের সুযোগও। বিজয়ীরা জিতে নিতে পারেন ঢাকা–কক্সবাজার ভ্রমণ। পাশাপাশি পুরস্কার তালিকায় আছে স্মার্ট টিভি, এয়ার ফ্রায়ার ও হোম থিয়েটার সিস্টেম।
লটারিতে অংশ নিতে এবং তাৎক্ষণিক অফার পেতে ক্রয়ের সময় ডিভাইসের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ ও অফারের বিস্তারিত জানানো হবে।
উৎসবের আনন্দে বাড়তি রঙ যোগ করতেই এ আয়োজন। বিশেষ ছাড়, ক্যাশব্যাক, ভ্রমণ ও লাইফস্টাইল উপহারের সমন্বয়ে গ্রাহকদের জন্য জমজমাট ঈদ অভিজ্ঞতা উপহার দিতে চায় অনার বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments