ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপ আসরের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে গত মধ্যরাতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মরুর বুকে পর্তুগালের জয়ের মধ্যে দিয়ে নির্ধারণ হল কোয়ার্টার ফাইনালের লাইনআপ।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লড়াই হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস-আর্জেন্টিনা, পর্তুগাল-মরক্কো ও ফ্রান্স-ইংল্যান্ড। আগামী ৯ ও ১০ ডিসেম্বর রাতে ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে পরের পর্বে যায় ক্রোয়েশিয়া।
মধ্যপ্রাচ্যের লুসাইল স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে পরের পর্বে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে আসরটির প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
আল থুমামা স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে পর্তুগাল-মরক্কো। নকআউপ পর্বের ম্যাচে শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। অন্যদিকে তরুণ গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে আসরটির কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পর্তুগাল।
কোয়ার্টার ফাইনালের সব শেষ ম্যাচে আল বাইত স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স- ইংল্যান্ড। নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠে ইংল্যান্ড।
খেলা যত এগিয়ে আসছে প্রতিযোগীতা কঠিন হচ্ছে। সমর্থকদের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে।ফুটবল মানিই আনন্দ , ফুটবল মানি উত্তেজনা পূর্ণ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments