স্টাফ রিপোটার : প্রথমবারেরমতো তিন কৃষি পণ্য আলু, পেঁয়াজ এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভার সিদ্ধান্তসমূহ অবগতির লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিংকালে এসব পণ্যের দামনির্ধারণের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশি।
মন্ত্রী এসময় জানান, নির্ধারিত দামে এসব পণ্যবিক্রয় করা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন ছাড়া ও কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠে কাজ করবেন। আইন অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরো জানান, কৃষি মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা, দেশী পিঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। অন্য দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি ডিমের মূল্য ১২ টাকা নির্ধারিত করা হয়েছে। এছাড়া, প্যাকেটজাত সয়াবিন ও খোলা সয়াবিনের তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ ও ১৪৯ টাকা এবং পামওয়েলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিপু মুনশি জানান, উৎপাদক, পাইকারি এবং খুচরা পর্যায়ের খরচ ও মুনাফা বিবেচনায় নিয়েই এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবেনা। যদি কেউ বেশি মুনাফা লাভের জন্য অবৈধভাবে পণ্য মজুদ রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ডিমের যে দাম নির্ধারণ করা হয়েছে এবং বাজারে যদি সেদামে বিক্রয় না হয় তাহলে আমরা ডিম আমদানির অনুমতি দিব। প্রথমে সীমিত পরিমাণে আমদানির অনুমতি দেয়া হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। ডিম আমদানির জন্য মন্ত্রণালয়ে বেশকিছু আবেদন এসেছে বলেও জানান মন্ত্রী।
এসময়, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments