বরিশাল অফিস: পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মামলা দায়ের শেষে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বৃহষ্পতিবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, মাদক বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশ বুধবার রাতে গৌরনদীর কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আলামিন ঘরামী ও ইমরান ঘরামীকে দুইশ’ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত আলামিন ঘরামী (৩২) গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত জয়নাল আবেদীন ঘরামীর ছেলে এবং তার সহযোগী ইমরান একই গ্রামের ইসমাইল ঘরামীর ছেলে। অপরদিকে আলামিনের সাথে কক্সবাজারের টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ সংক্রান্তে আলামিনের ব্যবহৃত মোবাইল থেকে বেশ কিছু তথ্যও পেয়েছে পুলিশ।
এদিকে ৫ বোতল ফেন্সিডিলসহ বরিশালের এক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহষ্পতিবার (২৮ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন বান্দরোড এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।
এর মধ্যে মোঃ জুয়েল হাওলাদার (৩০)কাউনিয়া প্রথম গলির বাঁশতলা এলাকার বাসিন্দা এবং মোঃ আলাউদ্দিন আল আজাদ (৪২)বরিশাল নগরের রুপাতলী চান্দু মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের কেক তৈরি ও বিক্রির একাধিক প্রতিষ্ঠান বরিশাল নগরে রয়েছে।
অপর এক অভিযানে নগরীর রুইয়ার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শামীম হাওলাদার ওরফে সৈকত হোসেন (২৪)কে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক শামীম হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের আদাখোলা এলাকার হাওলাদার বাড়ির বেলায়েত হাওলাদারের ছেলেও বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments