অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদনও চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পাঠানো আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা আসে।
এর আগে গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার আয়তন ইতোমধ্যে ১৭ দশমিক ৩৮ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৬৬ দশমিক ৫৪ বর্গকিলোমিটার করা হয়েছে। একই সঙ্গে ওয়ার্ডের সংখ্যাও ৯ থেকে ২৭টিতে উন্নীত করা হয়েছে।
২০১৯ সালের ২১ অক্টোবর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৬তম সভায় ফরিদপুরকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেখানে বিভাগীয় সদর দপ্তর স্থাপনের শর্ত দেওয়া হয়।
শামা ওবায়েদ ইসলামের দাবি, সিটি করপোরেশন আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট বিধিমালা, ২০১০-এ সিটি করপোরেশন গঠনের জন্য বিভাগীয় সদর দপ্তর থাকা বাধ্যতামূলক করা হয়নি। এ ক্ষেত্রে গাজীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জের উদাহরণও তিনি তুলে ধরেন। এসব শহর বিভাগীয় সদর না হয়েও সিটি করপোরেশনের মর্যাদা পেয়েছে। পাশাপাশি নিকারের ১২০তম সভায় বগুড়াকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত এবং কক্সবাজারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তৎকালীন বিএনপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় গেলে দ্রুত ফরিদপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও ‘এমপিদের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় সরকার সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে এবং অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনার পর ফরিদপুরকে সিটি করপোরেশনে উন্নীত করার দীর্ঘদিনের প্রত্যাশিত প্রক্রিয়া আরও গতি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
সব মন্তব্য
No Comments