স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান,গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের ডিপো রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার ১৫ জুন সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার প্রাণকেন্দ্রে থাকা এই তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালের কারণে প্রতিদিন শহরের প্রবেশমুখ ও মূল সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হচ্ছে। মহাখালী টার্মিনাল সরানো হলে ঢাকার অর্ধেক জ্যাম কমে যাবে বলেও আলোচনায় উঠে আসে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালীতে অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে স্থায়ীভাবে টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তর করা হবে।
নতুন টার্মিনাল কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আলোচনায় গাবতলী, আমিনবাজার, কদমতলী, হেমায়েতপুর, উত্তরা-দিয়াবাড়ি, সোনারগাঁ ও কেরানীগঞ্জ এলাকার নাম উঠে এসেছে। পদ্মা সেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসগুলোর টার্মিনাল কোথায় হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আগে ২০২৩ সালের এপ্রিলে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ বাদে ঢাকার সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সরানোর গণবিজ্ঞপ্তি দিয়েছিল। নতুন নির্দেশনায় মূল টার্মিনালই সরিয়ে ফেলার সিদ্ধান্ত হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ সিদ্ধান্তকে ‘যুগোপযোগী’ বললেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। যাত্রীদের ভোগান্তি, হকারদের জীবিকা ও বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন নগরবাসী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লক্ষ্য ও কাঠামোর ব্যাপারে মালিক সমিতি, সম্পাদকদের সংগঠন, সাংবাদিক ইউনিয়নসহ সব অংশীদারের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পা ...
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনে কাজ করা সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। রাজনীতি ক্ষমতা ভোগ ...
সব মন্তব্য
No Comments