মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ একদলীয় শাসন, লাগামহীন দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী। এ সময় জেলা বিএনপির সদস্য শফি উল্লাহ শফি, সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বাবুল, কৃষক দলের সভাপতি নরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক রহিছ মিয়া, সদস্য সচিব সাফায়েত আহমেদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশকে একদলীয় শাসনে পরিণত করেছে। ভোটাধিকার হরণ করে জনগণের কণ্ঠরোধ করেছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুঃসহ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি-লুটপাটের মহোৎসব, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার—এই বাস্তবতা থেকে উত্তরণে দরকার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন।”
তারা আরও বলেন, “সরকার বিরোধী মতকে দমন করতে প্রশাসনকে দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে বাধা, গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা। কিন্তু বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথেই থাকবে, যত বাধাই আসুক না কেন।”
বিক্ষোভ শেষে একটি মিছিল দুগিয়া বাজার প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments